ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দেবিদ্বারে ৩৭ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা প্রদান

দেবিদ্বারে ৩৭ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা প্রদান


দেবিদ্বার ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


দেবিদ্বার , শিক্ষার্থী , পুরস্কার ,সম্মাননা , প্রদান

কুমিল্লা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় কুমিল্লার দেবিদ্বারে ৩৭ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহসান পারভেজ।

তিনি বলেন, “এই পুরস্কার শুধু স্বীকৃতি নয়, আগামী দিনের জন্য একটি প্রেরণা। দক্ষ মানবসম্পদ গঠনে গুণগত শিক্ষা অপরিহার্য। গুণগত শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।” তিনি শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

দেবিদ্বার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন ম‌ডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান মজুমদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মনোনীত ৩৭ কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:১১   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ