ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » শহীদ সাগরের পরিবারের পাশে সাইদুর রহমান লিটন

শহীদ সাগরের পরিবারের পাশে সাইদুর রহমান লিটন


দেবিদ্বার ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


শহীদ সাগরের পরিবারের পাশে সাইদুর রহমান লিটন

কুমিল্লা: ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাগরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য ও বেল‌জিয়াম বিএন‌পির সভাপতি মো. সাইদুর রহমান লিটন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বড়শালঘর ইউনিয়নের শহীদ সাগরের গ্রামের বাড়িতে তার অসহায় পরিবারের হাতে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা পৌ‌ছে দেন তি‌নি। সাগরের মা বিউটি আক্তার ও বাবা হানিফ মোল্লার হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য মো. ইউসুফ মেম্বার, মো. আবুল খায়ের মোল্লা, মো. মাকসুদুর রহমান, মো. মাসুম মিয়া, মো. আবুল কালাম, উপজেলা যুবদল নেতা মো. শাহিন সরকার ও মো. সাদেক ভূইয়া, উপ‌জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহ্বায়ক মোঃ ওমর ফারুক প্রমূখ।

এসময় উপ‌স্থিত নেতৃবৃন্দ জানান, কিছুদিন আগে শহীদ সাগরের ছোট বোন মোসাম্মৎ বৃষ্টি আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের খরচ চালাতে গিয়ে সাগরের পরিবারকে ধার করতে হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। বিষয়টি জানার পর মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন ছোট শালঘর গ্রা‌মের সন্তান বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।

তিনি এক ভিডিও কনফারেন্সে আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতেও শহীদ সাগরের পরিবারের পাশে থাকবেন এবং তাদের সার্বিক সহায়তা দিয়ে যাবেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই ঢাকার মীরপুর ১০ নম্বরে ২৪-এর ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান সাগর। তার মৃত্যুর পর নানা প্রতিকূলতার মুখে পরিবারটি ঢাকা ছাড়তে বাধ্য হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৭   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ