ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দার মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

কলমাকান্দার মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


কলমাকান্দার মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

নেত্রকোনা:“বাঁধ রক্ষা মানেই জীবিকা রক্ষা”, “বাঁধ রক্ষা মানেই ভবিয্যত রক্ষা” এবং ‍”বাঁচাও আমাদের ফসলি জমি, বাঁচাও আমাদের বসতবাড়ী, বাঁধ ভেঙ্গে গেলে সব হারাবে হাজারো পরিবার, বন্যায় ভেসে যাবে গ্রাম, জমি যাবে পানির নিচে” ব্যানারে এমন বাক্য লিখে মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

আজ বুধবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হরিপুর এলাকায় ‘নাজিরপুর ও কৈলাটী ইউনিয়ন এর সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।

এতে মাঝিবাড়ী বাঁধ রক্ষা কমিটির উপদেষ্টা উপদেষ্টা ডা. মোফাক্কারুল ইসলাম, সভাপতি আলাল উদ্দিন আলাল, সদস্য সচিব মাসুদ পারভেজ সালমান, হারুন মন্ডল, হযরত আলী, আব্দুল মতিন, রফিকুল ইসলাম নিরব, আমিরুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নদী খননের বিপক্ষে নই। কলমাকান্দা ও দুর্গাপুরের অনেক নদী নব্যতা হারিয়েছে। সেই নদীগুলোকে খনন না করে একটি খাল খননের নামে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এই এলাকার মানুকে পঙ্গু করার পাঁয়তারা করছে এর তীব্র নিন্দা ও জানায়। এই বাঁধকে কেউ হাত দেওয়ার দৃষ্টতা দেখায় গ্রামের হাজার হাজার মানুষ নিয়ে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। জীবন রক্ষার্থে এই বাঁধ রক্ষা করবো, বুকের তাজা রক্ত দিয়ে হলেও মাজিবাড়ী বাঁধ রক্ষা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:২৩   ২৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ