ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় খাসখাল রক্ষায় ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধ

পাইকগাছায় খাসখাল রক্ষায় ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


পাইকগাছায় খাসখাল রক্ষায় ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধ

খুলনা: পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার খাসখাল উন্মুক্তকরণ, গেট পুনঃনির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জালিয়াতির মাধ্যমে দখল প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বেলা  সাড়ে ১১টায় পাইকগাছা আদালত সংলগ্ন মেইন রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে থেকে ঘুরে আদালতে সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও মানববন্ধন সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ আরশাফ আলী খাঁ।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।

বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আসাদুল্লাহ আল গালিব, কপিলমুনি বণিক সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, মজিদ গাজী,আকিজ উদ্দিন, হারুন গাজী, সুজায়েত গাজী, আমানউল্লাহ আমান, সুমন আহম্মেদ, জিন্নাত আলী, লেয়াকত আলী, আবু বাক্কার সানা,আবু ইসহাকসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীরা জাল কাগজপত্র তৈরি করে খাসখাল দখলের চেষ্টা করছে, যা এলাকায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা খাল উন্মুক্ত, গেট পুনঃনির্মাণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মিছিল ও সমাবেশে শত শত স্থানীয় নারী-পুরুষ অংশ নেন এবং খাল রক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, এসময় অভিযুক্ত নির্মল মন্ডল গংয়ের গ্রেপ্তার দাবি করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:০৭   ১৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ