ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র মানববন্ধন

ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র মানববন্ধন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন

কুষ্টিয়া:ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রতিবাদে এবং এই সংক্রান্ত বৈষম্য দূর করার দাবিতে বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব হাসানুজ্জামান খসরু ও অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ বক্তব্য রাখেন।

এসময় আরো বক্তব্য রাখেন অক্সফোর্ড কিন্ডাগার্টেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান জুয়েল ও ভিশন ইংলিশ মডেল স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম সহ অন্যান্য কিন্ডারগার্টেন প্রধান শিক্ষকগনও বক্তব্য রাখেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব আলহেরা মডেল একাডেমির অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু তার বক্তব্যে অবিলম্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত উক্ত পরিপত্র বাতিল করা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

উক্ত মানববন্ধন শেষে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নিকটে স্মারকলিপি প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫২:৪৬   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ