ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ককটেলসহ শশুর বাড়ী থেকে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার

ককটেলসহ শশুর বাড়ী থেকে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


ককটেলসহ শশুর বাড়ী থেকে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে এসে শশুর বাড়ী থেকে আটক হলেন সন্ধীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন বেদন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে হাতিয়া থানা পুলিশ। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী তার সঙ্গে থাকা ৫ টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতার আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সন্ধীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘদিন সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে।
হাতিয়া থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে বৃহস্পতিবার ভোরে অভিযান করে পুলিশের একটি টিম। এসময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ী থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা সন্দীপের আরো ১৫-২০ জন সহযোগি। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়ীতে পালিয়ে আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সে বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের নুরুল ইসলামের মেয়ে জামায়।
এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনকে কোটহাজতে পাঠানো হয়েছে। তার নিকট থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তার সাথে থাকা বাকী সহযোগিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।
এম সাখাওয়াত হোসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:২১   ১৭২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ