ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ৭ মাস বাড়িতে আওয়ামীলীগ নেতাকে আশ্রয় দেয়ার দায়ে তাঁতীদল সভাপতি বহিস্কার

৭ মাস বাড়িতে আওয়ামীলীগ নেতাকে আশ্রয় দেয়ার দায়ে তাঁতীদল সভাপতি বহিস্কার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


৭ মাস বাড়িতে আওয়ামীলীগ নেতাকে আশ্রয় দেয়ার দায়ে তাঁতীদল সভাপতি বহিস্কার

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সন্দীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতিকে নিজ বাড়ীতে পালিয়ে থাকার সুযোগ করে দেওয়ায় অভিযোগে বহিস্কার করা হয় তাঁতী দলের সভাপতিকে। বৃস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। বহিস্কার হওয়া মোহাম্মদ সৈকত হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের তাতী দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছে।
এর আগে বৃস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের সৈকতের বাড়ী থেকে আটক হন সন্দীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন বেদন। সৈকত ও আলাউদ্দিন বেদন সম্পর্কে শালা দুলা ভাই।
আটক আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সন্দীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘদিন সন্দীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে পুলিশের একটি টিম। এসময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ী থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। এসময় তার কাছে ১০টি ককটেল পাওয়া যায়। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়ীতে পালিয়ে ছিলেন।
এই বিষয়ে জেলা তাঁতী দলের আহবায়ক ইকবাল করিম সোহেল বলেন, সৈকতের বাড়ী থেকে আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। দলীয় শৃংখলা পরিপন্থী এই কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৯:৩২   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ