ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫


ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে ব্র্যাক অফিসের পাশে বিদ্যুৎপৃষ্টে ছেলে বিপ্লব সরদার (৩৬) কে বাঁচাতে গিয়ে মা জোসনা (৫২) মৃত্যু হয়।ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৩ টার সময় চাঁদ গ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে আত্মীয় স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যয় শনিবার সকালে বিপ্লব সরদার (৩৬) পাওয়ার টিলার দিযে জমি চাষ করতে চাঁদ গ্রাম মাঠে যায়। মাঠে চাষবাস সেরে পাওয়ার টিলার নিয়ে বাড়িতে আসতে ছিল বাড়ির কাছে তাদের নিজস্ব মুরগির ফার্মের তার ছিরে পাওয়ার টিলারের সঙ্গে পেচিয়ে যায়। পাওয়ার টিলার চালক বিপ্লবের চিৎকার করতে থাকলে ফার্মের ভেতরে তার মা জোসনা খাতুন (৫২)কাজ করতে ছিলো। ছেলে বিপ্লব এর চিৎকার শুনে মুরগির ফার্ম থেকে বেরিয়ে এসে ছেলেকে মা বাঁচাতে গিয়ে দুজনেই বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে মারা যায়।

বাড়ির ভিতরে থাকা লোকজন ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে উদ্ধার করে বাড়ির ভেতরে নিয়ে এসে ডাক্তারকে সংবাদ দিলে ডাক্তার এসে মা ছেলেকে মৃত্যু বলে ঘোষণা করেন। বিদ্যুৎপৃষ্ঠের মা ও ছেলের মৃত্যুর সংবাদ শুনে এলাকার আত্মীয়-স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তাদের নিজস্ব মুরগির ফার্মে ব্যবহৃত কারেন্টের তার ছিড়ে ছেলে ও মা বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- বিপ্লব সরদার (৩৬) পিতা হাবিল সদ্দার, মা জোসনা (৫২) স্বামী হাবিল সদ্দার বাড়ী ২ নং ওয়ার্ড চাঁদ গ্রাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০২:১৭   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ