ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে একইরাতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

বাউফলে একইরাতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫


বাউফলে একইরাতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

পটুয়াখালী:বাউফলে একইরাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে নাজিরপুর তাতেরকাঠী ইউপির ছয়হিস্যাঁ বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাজারের ব্যবসায়ীরা শনিবার রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি যাওয়ার পরে চোরের একটি সংঘবদ্ধ দল পর্যায়ক্রমে আলাউদ্দিন মোল্লার মুদি দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, জাকির হোসেনের ঔষধের দোকান, আসাদুল তালুকদারের কীটনাশকের দোকান, গণেশ দাসের মুদি দোকান, রহিম গাজীর সিমেন্টর দোকান, মালেক মৃধার মুদি ও রহমান গাজীর হার্ডওয়্যার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের মালামাল না নিয়ে ক্যাশবাক্সে থেকে নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায় চোরচক্র।

আজ রোববার সকালে বাড়ি থেকে বাজারে এসে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ীরা সবাই দোকানের তালা ভাঙা দেখে হতবাক হয়ে যায়।
ভূক্তভোগী ব্যবসায়ী আসাদ তালুকদার বলেন, স্থানীয় মাদকাসক্তরা মাদকের টাকা যোগাতে না পারায় দোকানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটাতে পারে।
বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহম্মাদ আক্তারুজ্জামান সরকার বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:৩২   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ