ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫


কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

খুলনা: পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধর্মপীরের দরগা সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেবদুয়ার গ্রামের ধর্মপীরের মাজার সংলগ্ন নদীতে প্রথমে লাশটি দেখতে পান কয়েকজন গ্রামবাসী। লাশের মুখ ও বুক পানির নিচে থাকায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা পাইকগাছা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশকে বিষয়টি অবহিত করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নৌ পুলিশের সহায়তায় দুপুর সোয়া ২টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নৌ-পুলিশের এসআই আব্দুর সবুর বলেন, মৃতদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, লাশটি নদীর স্রোতে ভেসে অন্য কোথাও থেকে এসেছে। নিহতের বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর হতে পারে।
এদিকে নদীতে রহস্যজনকভাবে লাশ ভেসে আসার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের ধারণা, এটি কেবল দুর্ঘটনা নাও হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:১৯:৫৮   ১৩২ বার পঠিত  | ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ