ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আ’ লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি সিংগাইরে ভ্রাম্যমান আদালতে একজনকে ৩ মাসের কারাদণ্ড সিংগাইরে গলায় ফাঁস নিয়ে স্কুল শিক্ষিকার আত্নহত্যা ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা মাদরাসা থেকে শিশুকে তুলে নেওয়ার অভিযোগ, উদ্ধারে পুলিশের ঘুষ নেওয়ার দাবি কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান চার দশক ধরে জোয়ারের পানির সঙ্গে লড়াই করছে লোন্দা গ্রামের মানুষ ভূঞাপুরে নবজাতকের মৃত্যু নিয়ে সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ‘জুলাই গণ-আন্দোলনে’ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা

ঈশ্বরগঞ্জে ‘জুলাই গণ-আন্দোলনে’ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫


ঈশ্বরগঞ্জে ‘জুলাই গণ-আন্দোলনে’ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে ‘জুলাই গণ-আন্দোলনে’ প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা হাসানুর রহমান সজীব ও সাকিবুজ্জামান সাকিব, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি ফেরদৌস কুরাইশী টিটু, সাংবাদিক রুহুল আমিন রিপন, মহিউদ্দিন রানা, এহসানুল হক, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান শুভ, উবায়দুল্লাহ রুমি, হুমায়ুন কবীরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় ‘জুলাই আন্দোলন’ ঘিরে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করেন সাংবাদিক রেজাউল করিম রাজু, জাহিদ হাসান, ইসতিয়াক আহমেদ ইসহাক ও হাবিবুর রহমান। তাঁরা ৪ আগস্ট ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন। সেই দিন পিচঢালা রাজপথ রঞ্জিত হয়েছিল সাংবাদিকদের রক্তে। গুরুতর আহত হন সাংবাদিক আতাউর রহমান ও রুহুল আমিন রিপন।

বক্তারা বলেন, আন্দোলনটি সারাদেশে ছড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে গিয়ে সরকার দমন-পীড়নের পথ বেছে নেয়। তখন মিডিয়ার কভারেজ ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারের মাধ্যমে আন্দোলনটি জনগণের দৃষ্টি আকর্ষণ করে এবং একটি জাতীয় পর্যায়ের গণআন্দোলনে রূপ নেয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:৩৬   ১৩৭ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ