ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় জলবদ্ধতা নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পাইকগাছায় জলবদ্ধতা নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট ২০২৫


পাইকগাছায় জলবদ্ধতা নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা

খুলনা: অতিবৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা নিরসন ও মিনহাজ নদীর নেট-পাটা অপসারণের দাবিতে পাইকগাছায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মেইন সড়কে গড়ইখালী, লস্কর ও চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা জানান, টানা বৃষ্টিতে কয়রার আমাদীসহ পাইকগাছার গড়ইখালী, লস্কর ও চাঁদখালী ইউনিয়নের হাজার হাজার বিঘা মৎস্য ঘের, আমন মৌসুমের বীজতলা, রাস্তাঘাট ও ক্ষেতের ফসল পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এমনকি বাড়ির উঠান ও শিক্ষা প্রতিষ্ঠানও জলমগ্ন হয়ে পড়েছে। পানি নিষ্কাশনে বাধা হিসেবে বক্তারা মিনহাজ নদীর জলমহালে নেট-পাটার মাছ চাষকে দায়ী করেন।
অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযমের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ রব গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মোজাফফর হোসেন, আবুল কালাম আজাদ, মাওলানা ইয়াসিন আলী, মোঃ জাহাঙ্গীর সরদার ও অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমানসহ অনেকে।
এদিকে ইজারাপ্রাপ্ত পাতড়াবুনিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম দাবি করেন, জলমহালে কোনো নেট-পাটা নেই। মূলত আমাদী, গড়ইখালী, লস্কর ও চাঁদখালী ইউনিয়নের একাধিক স্লুইসগেট অকেজো হয়ে পড়েছে এবং মিনহাজ নদীর গেট দিয়েই পানি নিষ্কাশন হচ্ছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:৩১:৪৩   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ