ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তিন মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড

তিন মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫


তিন মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড

ফরিদপুর: আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে ছয় মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রত্যককে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম রায়হানুর রহমান এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার নওয়াপাড়া গ্রামের চিহিৃত মাদককারবারী রবি ঘোষের ছেলে রজত ঘোষ (২৫), গোপালপুর গ্রামের মাদক বিক্রেতা আব্দুর রাজ্জাকের ছেলে হাসিবুল খান ও বাঁকাইল গ্রামের সৈয়দ আলীর ছেলে জনি শেখ (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকসেবীরা জনি শেখের পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল তাদের আটক করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে.এম রায়হানুর রহমান সেখানে উপস্থিত হন। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত তিন মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাদের ফরিদপুর আদালতে সোপর্দ করা হবে।
আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে.এম রায়হানুর রহমানুর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে জেল ও জরিমানা করা হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়তে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৫৩   ১৪২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ