ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

নেত্রকোনা: কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫। শনিবার সকালে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি লপিং স্টন দাজেল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারি, সিপিবি উপজেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, যুব ইউনিয়নের সভাপতি শরিয়ত উল্লাহ, পিসিসি’র অঞ্জন সাংমা, কারিতাস কর্মকর্তা হযরত আলীম ও আদিবাসী নেতা সুভাষ হাজং।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা ও জমির অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমতা ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:২৬   ৩২১ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ