ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা

কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা

গাজীপুর: কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার এলাকায় নুবহা জেনারেল হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে। হাসপাতালে জনবল কম থাকায় এবং অপারেশন থিয়েটারের পাশে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভ্রাম্যমাণ আদালত ওই বেসরকারি হাসপাতালকে এই অর্থদণ্ড করে থাকেন। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে দি মেডিক্যাল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী বেসরকারি হাসপাতালকে এক লক্ষ টাকা অর্থদ- প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজওয়ানা রশীদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, এস আই মো. সেলিম মিয়া, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:৩৫   ১৪৪ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


ভূঞাপুর সাহিত্য আড্ডা’র ১৫তম সাহিত্য অনুষ্ঠান
ভূঞাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ৯৮ পদের জন্য ১ হাজার ৪২ জন প্রার্থী
মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
কালীগঞ্জে বিধবার পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করে সম্পত্তি জবর দখলের অভিযোগ
মা হয়েছে পাগলী, বাবা হয়নি কেউ



আর্কাইভ