ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় জাতীয় যুব দিবস উদযাপন

তারাকান্দায় জাতীয় যুব দিবস উদযাপন


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


তারাকান্দায় জাতীয় যুব দিবস উদযাপন

ময়মনসিংহ: তারাকান্দায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা তারাকান্দা উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

তারাকান্দা উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু আহসান মো: রেজাউল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা,তারাকান্দা উপজেলা জামাতের আমির আব্দুল হান্নান,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন,যুবদের মধ্যে আবু সাঈদ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা কৃষি অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম প্রমূখ। বক্তারা বলেন, যুব সমাজ দেশের প্রধান চালিকাশক্তি। তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৫   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ