ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » স্লোগানের রাজনীতির দিন ফুরিয়ে গেছে: তারেক রহমান

স্লোগানের রাজনীতির দিন ফুরিয়ে গেছে: তারেক রহমান


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


স্লোগানের রাজনীতির দিন ফুরিয়ে গেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। স্লোগাননির্ভর রাজনীতির দিন ফুরিয়ে গেছে।

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ওই আলোচনা সভার আয়োজন করে।

প্রযুক্তিনির্ভর যুব সমাজ গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা। বেকারদের কাজের ব্যবস্থা করাটাই হবে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। প্রতিটি খাতে দলের নিজস্ব পরিকল্পনাগুলো কীভাবে বাস্তায়ন করা যায় তা নিয়ে কাজ চলছে। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে এই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বয়সের হিসাবে দেশের জনসংখ্যার অধিকাংশই কর্মক্ষম। এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন। এ কারণে বিএনপি মনে করে, তরুণ ও যুবশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা গেলে তারা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। একইসঙ্গে তরুণ-যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলায় পারদর্শিতা অর্জন করানোও প্রয়োজন।

‘নতুন কুড়ি’ আবার চালু করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, নতুন কুড়িতে খেলাধুলার বিষয়ও থাকবে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ক্রীড়া শিক্ষাকেও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি, শরীফুল ইসলাম খান, নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৯   ৭৯৩ বার পঠিত  | ●   ●   ●







জাতীয় থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ
● জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
● সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত



আর্কাইভ