ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

দোহারে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫


দোহারে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা: দোহার উপজেলায় নিখোঁজের  খাল থেকে মরিয়ম (৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় শিশুটির বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু মরিয়ম উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকার আদিলউদ্দিন বেপারি ও শাহিদা দম্পতির সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১১ আগস্ট) মরিয়ম তার প্রতিবেশী আরেক শিশুর সাথে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। গোসল শেষে প্রতিবেশী শিশুটি বাড়িতে ফিরলেও মরিয়ম বাড়িতে ফিরেনি। পরে মরিয়মের মা মেয়েকে না পেয়ে বাড়ির পাশের পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। পরে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এছাড়াও শিশুটি সন্ধানে মাইকিং করা হয়।

এ ঘটনার দুই দিন পর বাড়ির পাশের খালের পানিতে ভাসমান অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

একমাত্র সন্তান শিশু মরিয়মকে হারিয়ে তার মা পাগলপ্রায়। শিশুটির পরিবারে চলছে শোকের মাতম। শিশুটির বাবা আদিল উদ্দিন বেপারী সৌদি প্রবাসী। সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:০৬   ২৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ