ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বালুবাহী ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ

বালুবাহী ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫


বালুবাহী ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ

পাবনা: সুজানগর উপজেলায় বালুবাহী ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার(১৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন দুলাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জিনিয়া আফরিন জেমি, মাহমুদা ইয়াসমিন জান্নাতি, ৮ম শ্রেণির ছাত্রী মিথিলা আক্তার, ৯ম শ্রেণির ছাত্রী মোহনা খাতুন, ১০ম শ্রেণির ছাত্রী অনামিকা ইসরাত উর্মি, রিতু খাতুন ও জান্নাতুল ফেরদৌস। আহতদের মধ্যে একজনকে পাবনা সদর হাসপাতালে এবং অপর ৬ শিক্ষার্থীকে স্থানীয় হাসপতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষর্থীরা ট্রলিতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি চালক জয় এবং চালকের সহকারী বিজয়কে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) কামাল হোসেন লিটনের শাস্তি দাবি জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন শুরু করলে দ্রুত বিদ্যালয় ত্যাগ করে আত্মগোপনে চলে যান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন লিটন।

সংবাদ পেয়ে দ্রুত আহত শিক্ষার্থীদের দেখতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। পরে তিনি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সাথে কথা বলেন এবং আহত ছাত্রীদের চিকিৎসা খরচ বিদ্যালয় বহন করার পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারকে শাস্তির মুখোমুখি করা হবে। এছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন ইউএনও ।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের জন্য ঠিকাদার স্কুল চলাকালিন সময় ট্রলিতে বালু এনে নামিয়ে দিয়ে ফেরার সময় বিদ্যালয় চত্বরে ট্রলির চালক শিক্ষার্থীদের ধাক্কা দিলে ওই ৭ শিক্ষার্থী আহত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:০৫   ১৭২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ