ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সুজানগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫


সুজানগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পাবনা: সুজানগরে সাপের কামড়ে মো. সোহান মোল্লা (ইয়াছিন) নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান মোল্লা ওই গ্রামের হাফিজুল মোল্লার ছেলে। সে স্থানীয় ৮৫ নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানান বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাড়ির পাশে বিদ্যালয় মাঠে খেলাধুলা করার সময় হঠাৎ বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দিলে শিশুটি চিৎকার করে ওঠে। কান্নার শব্দে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির পরিবারের অভিযোগ পাবনা সদর হাসপাতাল থেকে সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন(অ্যান্টিভেনম) চেয়ে পাননি এবং পরে বাহিরের দোকান থেকে কিনতে গেলে নগদ টাকা না দেওয়ায় দোকানদার ভ্যাকসিন(অ্যান্টিভেনম) না দেওয়ায় দ্রুত মৃত্যুর কোলে ঢোলে পড়ে শিশুটি।

এ সময় ছেলেকে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ বাবা দরিদ্র ভ্যান চালক ও শিশুটির মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। এদিকে বুধবার নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় শিশু সোহানকে। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেননা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:৫২   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ