ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালিত

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালিত


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়ীয়া: নাসির নগর উপজেলা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা,দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় সারা দেশের ন্যায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে উপজেলা সরকারি কলেজ নিকটস্থ চেয়ারম্যান মার্কেট প্রাঙ্গনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলটি উপজেলা বিএনপির সহ সভাপতি কে এম খালেদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র দল নেতা আবুল হাসান চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, (নাসির নগর -১ আসন) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী নাসির নগর উপজেলা সংগ্রামী সভাপতি এম এ হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, উপজেলা সহ দপ্তর সম্পাদক মোঃ আব্বাস মিয়া, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ দুলাল মেম্বার, বি এন পি নেতা আজদু মিয়া মেম্বার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান, ফারুক আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক,জেলা নবীন দলের সাধারণ সম্পাদক শাহ জাহান চকদার, নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমসু মিয়া, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাহমুদ উল্লাহ আশরাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ, সাবেক সদস্য সচিব মোঃ আশিকুর রহমান পনি, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ভুইঁয়া, কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক ইয়াসিন মাহমুদ, সদস্য সচিব খায়রুল বাশার রনি, প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের গনতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাহমুদ উল্লাহ আশরাফী।
অপর দিকে, নাসির নগর উপজেলা সদরে পি টি আই মার্কেট প্রাঙ্গণে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দীন তুহিনের নেতৃত্বে তার নিজস্ব কার্যালয়ে বি এন পি র চেয়ারসার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় এক মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৯   ১৫৪ বার পঠিত  |   







চট্রগ্রাম থেকে আরও...


যারা ধর্ষণের মিথ্যা তথ্য প্রচার করে হাতিয়াকে কলংকিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে: মাহবুবের রহমান শামীম
হাতিয়ায় দরজার বাহিরে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন
হাতিয়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে হিন্দুসম্প্রদায়ের মানববন্ধন
নোয়াখালী-৬ হাতিয়া আসনে আবদুল হান্নান মাসউদ বিজয়ী
হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০



আর্কাইভ