ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম টুটুনের জানাজা সম্পন্ন

কলমাকান্দায় বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম টুটুনের জানাজা সম্পন্ন


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


কলমাকান্দায় বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম টুটুনের জানাজা সম্পন্ন

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটুনের জানাজা শুক্রবার সম্পন্ন হয়েছে।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

গত সোমবার (১১ আগস্ট) ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে তার মরদেহ ভারত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শুক্রবার বিকাল ৩টায় কলমাকান্দা উপজেলা স্টেডিয়াম মাঠে প্রথম জানাজা এবং বিকাল ৪টায় নিজ গ্রাম সদর ইউনিয়নের চত্রংপুর মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী, সাবেক এমপি আশরাফ খান, জেলা বিএনপির নেতা এডভোকেট মাহফুজুল হক, ভিপি আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলট, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল আওয়াল, সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, অঙ্গসহযোগী সংগঠন এবং এলাকার অসংখ্য মানুষ অংশ নেন।

মরহুম আনোয়ারুল ইসলাম টুটুন ছিলেন কলমাকান্দার চত্রংপুর গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল মালেকের জ্যেষ্ঠ সন্তান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৩   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ