ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় সিপিবির ১৭তম সম্মেলন

কলমাকান্দায় সিপিবির ১৭তম সম্মেলন


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫


কলমাকান্দায় সিপিবির ১৭তম সম্মেলন

নেত্রকোনা:“শোষণ, বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্যের সমাজ কায়েম কর”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১৭তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার জেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

প্রথম অধিবেশন বিকাল ৩টার দিকে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য শরীয়ত উল্লাহ। নেত্রকোনা জেলা কমিটির সহ-সম্পাদক কোহিনূর বেগমও উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ এবং নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার আদায়, শোষণ-বৈষম্যহীন সমাজ গঠন এবং শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রথম অধিবেশন শেষে সন্ধ্যার আগে একটি লাল পতাকার মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও কেন্দ্রীয় সদস্য ডা. দিবালোক সিংহ।

পরে রাত ৮টার দিকে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে আগামী দুই বছরের জন্য নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:০৮:২২   ৩৭৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ