ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যম্পইন প্রশিক্ষণ সভা

ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যম্পইন প্রশিক্ষণ সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যম্পইন প্রশিক্ষণ সভা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় টাইফয়েড টিকা দান ক্যম্পইন প্রশিক্ষণের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টার সময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হর রুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে Gavl path unicep world health organlzation bangladesh এর সহযোগিতায় ভেড়ামারা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যম্পইন প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার তিনি বলেন, বেসরকারিভাবে টাইফয়েডের এই টিকা বিভিন্ন কোম্পানি বাজারজাত করেছেন। এই প্রথম সরকারিভাবে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ থেকে ১৫ বছর ছেলে মেয়েদের টাইফয়েড এর টিকা দেয়া হবে। ভেড়ামারা উপজেলা মোট ৫৩ হাজার ৪ শত ৮০ জনকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এর মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিন্ডারগার্ডেন স্কুল, মাদ্রাসার ছাত্র পাবে -১৫৭৯৫ জন। ছাত্রী পাবে -১৬৯৩৩ জন।কমিউনিটি ক্লিনিক থেকে দেওয়া হবে -২০৭৫২ জনকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। তিনি আরো বলেন, এই টিকা নেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে এবং পেপার পত্রিকা মাইকিং এর মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে হবে। এই টাইফয়েড টিকাদান কর্মসূচি এক মাস ব্যাপী চলবে। অনুষ্ঠানের সভাপতি করেন ডঃ মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার মো: লতিফুল কবির মেডিকেল অফিসার ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার মোঃ আসিফ সিদ্দিকী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব তালুকদার, ফারুক আহমেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জালাল উদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এমদাদুল হক বিশ্বাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ ডাক্তার ও সিনিয়র নার্সরা এই টাইফয়েড টিকাদান ক্যম্পইন প্রশিক্ষণ সভায় অংশগ্রহণ করেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:৫০:১৭   ১৭৬ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ