ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দূর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রী পারাপার, ট্রলার মালিককে জরিমানা

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রী পারাপার, ট্রলার মালিককে জরিমানা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


দূর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রী পারাপার, ট্রলার মালিককে জরিমানা

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রী পারাপারের দায়ে একটি যাত্রীবাহী ট্রলার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে। বুধবার বিকেলে নলচিরা ঘাটে এ জরিমানা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত থাকায় চেয়ারম্যানঘাট নলচিরা রুটে যাত্রী পারাপারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে এমভি মায়ের দোয়া নামের ট্রলারটিকে নলচিরা নৌপুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ট্রলার মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন এ সময় সাংবাদিকদের জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আদেশ অমান্য করে যাত্রী পারাপারের দায়ে একটি ট্রলারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের নৌপুলিশের টহল অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৩   ২৭৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ