ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


খুলনা:  পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়। বুধবার বিকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা মাঠের শহিদ মিনার চত্বরে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক ও প্রথম যুগ্ম আহবায়ক ইউনুস মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, আমিনুর সরদার, আব্দুল হাকিম সানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, বিশ্বজিৎ সাধু, সাদ্দাম হোসেন, আইয়ুব আলী সরদার, তানভীর খান, মিনারুল ইসলাম মিন্টু, শফিয়ার রহমান, শামীম আহমেদ, আব্দুল মজিদ, হাবিবুর রহমান, খানজাহান গোলদার, আসলাম পারভেজ, মোহাম্মদ আলী, আব্দুস সালাম, আজহারুল ইসলাম, আফতাব আহমেদ, আমিরুল ইসলাম, তানভীর আহমেদ, আরিফ হোসেন, মনিরুজ্জামান মনি ও সবুজ। উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:৪০:৪৬   ৩৯৬ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ