ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

ফরিদপুর: মধুখালী উপজেলার দেলমোহারপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানের সময় স্থানীয় ইব্রাহীম খান (৬৭)-এর বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫০   ২৬৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ