ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরের সাংবাদিকদের সাথে অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের সাক্ষাৎ

নবীনগরের সাংবাদিকদের সাথে অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের সাক্ষাৎ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


নবীনগরে সাংবাদিকদের সাথে অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নবীনগরের কৃতি সন্তান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান। সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন বলেন, আমাদের নবীনগর উপজেলা উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নবীনগরকে এগিয়ে নিতে হবে।

গুঞ্জন রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি প্রার্থী হতে পারেন?সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এ বিষয়ে এখনো কিছু ভাবিনি তবে সময়ই বলে দেবে কি করব? আমি বিশ্বাস করি ক্ষমতায় থেকে নয়, মনে ইচ্ছে থাকলে ক্ষমতার ছাড়াও এলাকার উন্নয়ন করা যায়। আমরা নবীনগরকে নিয়ে গর্ব করতে পারি এখানে অনেক অনেক গুণীজন জন্মগ্রহণ করেছেন। দেশ পরিচালনার মূল কাঠামোতেই নবীনগরের লোক নেতৃত্ব দিয়েছেন কিন্তু আন্তরিকতার অভাবে কাঙ্খিত উন্নয়ন থেকে নবীনগর পিছিয়ে রয়েছে।

আমি চাই আপনাদের হয়ে নবীনগরের উন্নয়নে নিজেকে জড়িয়ে রাখতে আপনারা আমাকে কাছে টেনে নিবেন এটি প্রত্যাশা করছি । আল্লাহর উপর বিশ্বাস ও নিজের শ্রম থাকলে সফলতা আসবেই। আমাদের মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। শনিবার  নবীনগর প্রেসক্লাবে গনমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথাগুলে বলেন তিনি।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, মাহবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য,সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। প্রেসক্লাব সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, জামাল হোসেন পান্না, রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটো এবং মোহাম্মদ কামরুজ্জামানের বোন অধ্যাপিকা ফেরদৌসী বেগম পপি প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৮:৫১   ২৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ