ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সংবিধান বলে কিছু নেই,এটা ইংরেজদের চাপিয়ে দেয়া শাসনতন্ত্র: উলিপুরে ফরহাদ মজহার

সংবিধান বলে কিছু নেই,এটা ইংরেজদের চাপিয়ে দেয়া শাসনতন্ত্র: উলিপুরে ফরহাদ মজহার


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


‎

সংবিধান বলে কিছু নেই,এটা ইংরেজদের চাপিয়ে দেয়া শাসনতন্ত্র: উলিপুরে ফরহাদ মজহার

‎কুড়িগ্রাম: কবি ও ভাবুক ফরহাদ মজহার বলেছেন, সংবিধান বলে কিছু নেই, এটা ইংরেজদের চাপিয়ে দেয়া শাসনতন্ত্র। এখন দেশ পরিচালনায় তৈরি করতে হবে ‘গঠনতন্ত্র’। নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। আগে রাষ্টের কাঠামো ঠিক করতে হবে, তারপর নির্বাচন।
‎
‎শনিবার (২৩ আগস্ট) দুপুরে উলিপুর জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
‎
‎ফরহাদ মজহার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদতবরণ করেছেন তারা শ্রেষ্ঠ। ইতিমধ্যে তারা আল্লাহর নিকটবর্তী হয়েছেন। আমরা এমন একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্র আমাদের দৈনন্দিনের সমস্যা লাগব করবে। সরকার বিদেশ থেকে ঋণ ও প্রকল্প নিয়ে এসে ভাগবাটোয়ারা করে খায়। কিন্তু ঋণ পরিশোধ করতে হয় জনগণকে। গণঅভ্যুত্থানের পর আমরা যে আশা করেছিলাম, তা পাইনি।
‎
‎তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আপোসহীন সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না। বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই মামলাগুলো এখনো বাতিল করা হয়েছে।
‎
‎তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীকে বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছিল। দেশে শেখ হাসিনার মতো অত্যাচারি সরকার যেন আর না আসে। রাজনীতিবিদদের কাছে নতো স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষনা করেছেন ড. মুহাম্মদ ইউনুস। সেনাবাহিনীর সমর্থন না থাকলে, এই সরকার টিকবে না।
‎
‎এ সময় উলিপুর জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক মেসার উদ্দিন আহম্মেদ, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ। সাংবাদিক শাহরিন আরাফাত, আসলাম উদ্দিন আহম্মেদ, প্রভাষক মিজানুর রহমান, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন ।এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৩:২২   ২৫৫ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ