ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন:উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন:উপদেষ্টা শারমীন এস মুরশিদ


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন:উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ব্রাহ্মণবাড়িয়া: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,৭১ ছিল বলে স্বাধীন দেশ হয়েছে আমরা ২৪ পেয়েছি,১৫ বছরের দুশাসন এক দুই বছরে শেষ করা যাবে না। আগামী দিনগুলো চ্যালেঞ্জিং, সামনে নির্বাচন, নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন, রাজনৈতিকদলগুলো মিলে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন,রাজনৈতিক ও সঙ্কীর্ণতার উর্ধ্বে দেশকে গঠন করতে হবে। তিনি বলেন,পারিবারিক নারি সহিংসতা দুর করতে হবে,সাইবার বোলিং রুদে সাইবার ইউনিট খোলা হয়েছে,নারি ও শিশুদের জন্য বাসযোগ্য নবীনগর গড়তে স্হানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব জাস্টিসটা কিভাবে তৈরি হয় জানেনতো মোবাইলটার কারণে, এই সাইবারক্রাইম কে নিয়ন্ত্রণে আনতে হবে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের সফলতা বিফলতা নয় এটা নতুন একটা সমস্যা,এটাকে নিয়ন্ত্রণে আনতে হলে তরুণ সমাজকে আইটিস সেক্টরে পারদর্শী হতে হবে।

অবৈধ বালু উত্তোলন বন্ধে তিনি বলেন,প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, জনসাধারণকে বালুখেকুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি তার নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মেঘনা নদীর ভাঙনে অনেক পরিবার ঘর-বাড়ি, ফসলি জমি ও জীবিকার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। নদী ভাঙ্গনে অন্যতম কারণ নাসিরাবাদ বালু মহালে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোন ফলে নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ একাধিক গ্রাম শতাধিক খননযন্ত্রের গর্জনে দিনরাত কাঁপছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তিনি এসব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া,বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি(পূর্ব বিভাগ)মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, জেলা প্রশাসক দিদারুল আলম,জেলা পুলিশ সুপার এহতেশামুল হক,এনডিসি আবু মোছা,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান,ইউএনও রাজিব চৌধুরী,সহকারী পুলিশ সুপার নবীনগর সার্কেল পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি ) খালেদ বিন মনসুর,অফিসার ইনর্চাজ শাহিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

উল্লেখ্য, তিনি এই প্রথম তার বাপ দাদার ভিটে বাড়িতে আসলেন। শারমিন এস মুরশিদের দাদা আলী আহাম্মদ খান ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি ছিলেন এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে আওয়ামী মুসলিম লীগের হয়ে নবীনগর ও বাঞ্ছারামপুর আসন থেকে এমএলএ নির্বাচিত হন। শারমিন এস মুরশিদের মা নূরজাহান মুরশিদ শেখ মুজিবুর রহমান সরকারের সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। পরে আদর্শিক কারণে ১৯৭৪ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
তাজউদ্দীনসহ জাতীয় চার নেতা হত্যার পর তিনি রাজনীতি থেকে সরে আসেন। শারমিন এস মুরশিদের পিতা শিক্ষাবিদ ডক্টর সারোয়ার মোর্শেদ খান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৪   ২৯৩ বার পঠিত  |      







প্রধান সংবাদ থেকে আরও...


সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফতোয়া নেবে জামায়াত!
মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতিতে ‘নতুন দিগন্তের সূচনা’, প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
সংলাপে মির্জা ফখরুল গুমের শিকার পরিবারের জন্য ভাতা চালু করবে সরকার
সরকার কৃষকদের ব্যাপক প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে:নজরুল ইসলাম আজাদ এমপি



আর্কাইভ