ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » কৃষি জমি সুরক্ষা করতে আইন প্রণোয়ন করা হবে: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষি জমি সুরক্ষা করতে আইন প্রণোয়ন করা হবে: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫


কৃষি জমি সুরক্ষা করতে আইন প্রণোয়ন করা হবে: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

মানিকগঞ্জ: আমাদের সময় সীমিত। আর ৫-৬ মাস আছি। এর আগে কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করে যাবো। যাতে কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার না করা যায়। রোডস এন্ড হাইওয়ে যদি কোনো রাস্তা তৈরি করে। তাহলে জমির মালিককে তিনগুণ মূল্য দিতে হয়। একইভাবে এলজিইডিকেও জমির মূল্য প্রদান করতে হবে।

তাহলেই কৃষি জমির মধ্য দিয়ে ক্ষমতাশালীরা রাস্তা নিতে পারবে না। এছাড়াও জমির টপ সয়েল ইটভাটার মালিকদের কাছে বিক্রি না করার জন্য কৃষকদের অনুরোধ করেন। টপসয়েল নষ্ট হলে উৎপাদন কমে যায়।’ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ডাবল ব্রিজ এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
তিনি আরো বলেন, পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করতে পারলে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে সক্ষম হবেন। এই বিষয়ে ইতিমধ্যেই কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের এবং ভোক্তাদের জন্য করা হয়েছে। বেশি সবজি আমরা দাম কম হলে তা ফেলে দেই। সেই সবজি কোল্ড স্টোরেজে রেখে পরে বিক্রি করতে পারবেন। ভোক্তাদের ৫০ টাকায় কিনতে হতো যে সবজি সেটা ২০ টাকায় পাবে।
ভূমিদস্যু ও ভাটায় যেনো কৃষি জমি নষ্ট না হয় এবং বাড়িঘর তৈরী না হয় সে ব্যাপারে হুশিয়ারী করেন তিনি। তিনি জেলা প্রশাসককে ইটভাটার অনুমোদনের ব্যাপারে সতর্ক হতে বলেন। কৃষির টপসয়েল রক্ষায় ইটভাটা কমিয়ে আনার জন্য বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াছমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহনূর, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল বাশার চৌধুরীসহ জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৭:৩০   ১৪৫১ বার পঠিত  | ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ভারত থেকে নাশকতার নির্দেশ দিয়ে বাংলাদেশ অস্থিতিশীলের চেষ্টা: রিজভী
● গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
● সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের
● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী



আর্কাইভ