ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৫

নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৫


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৫

ব্রাহ্মণবাড়ীয়া: নাসিরনগর - সরাইল - লাখাই আঞ্চলিক মহা সড়কে সি এন জি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
শুক্রবার ২৯ আগস্ট রাত সাড়ে ৮ ঘটিকার সময় নাসির নগর - সরাইল - লাখাই আঞ্চলিক মহা সড়কে কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া নামক স্থানে সি এন জি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সরাইল বিশ্বরোড থেকে ৫ জন যাত্রী নিয়ে নাসির নগর উপজেলা সদরের উদ্দেশ্য ছেড়ে আসা সি এন জি’র সাথে অপর দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ আমিনুল ইসলাম আমিন (৫০) উপজেলা কমপ্লেক্সে নেয়ার পর মৃত্যু বরণ করেন।
গুরুতর আহত সি এন জি চালক সেলিম মিয়া কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সি এন জি যাত্রী মোঃ আমিনুল ইসলাম আমিন (৫০) নাসির নগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে। আহতরা হলেন ফেনী জেলার বাসিন্দা মোঃ করিম ও তার বন্ধু সাগর, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার অর্জুন দাস ও তার স্ত্রী দিপালী রানী দাস, সি এন জি চালক শ্রীঘর গ্রামের সেলিম মিয়া।
নাসির নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তানভীর আহমেদ জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর পরই পালিয়ে গেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সি এন জি পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় আমিনুল ইসলাম আমিনের মৃত্যুতে গ্রাম জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৯:০৯   ৩৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ