ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় কুখ্যাত আসামিসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলমাকান্দায় কুখ্যাত আসামিসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট ২০২৫


কলমাকান্দায় কুখ্যাত আসামিসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনা: কলমাকান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ মামলার কুখ্যাত আসামিসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে এসআই আবু হানিফা ও এসআই ফেরদৌস আলমের নেতৃত্বে থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— কলমাকান্দা উপজেলার চানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০), যার বিরুদ্ধে চুরি ও মাদকের মোট ১৬টি মামলা রয়েছে।

এছাড়া সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কান্দাপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. সেলিম (৫০) ও মধ্যনগরের পুরাতনপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সৈনিক মিয়া (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাতেনাতে গ্রেফতার হওয়া এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে নেত্রকোণা জেলা আদালতে সোপর্দ করা হয়।

থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুখ্যাত আসামি সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার মাধ্যমে অশান্তি সৃষ্টি করে আসছিল। তাকে গ্রেফতারের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:২৯   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ