ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় সড়ক সংস্কার করে দিলেন যুবদল নেতা ইমরান

পাইকগাছায় সড়ক সংস্কার করে দিলেন যুবদল নেতা ইমরান


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫


পাইকগাছায় সড়ক সংস্কার করে দিলেন যুবদল নেতা ইমরান

খুলনা: পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের দুই কিলোমিটার যাতায়াতের রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে এলাকার উন্নয়নে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার। তিনি এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তির কথা বিবেচনা করে লতা ইউনিয়নের হাড়িয়া ব্রীজ হতে ধলাই ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার সড়ক ব্যক্তিগত ভাবে সংস্কার করার উদ্যোগ নিয়েছেন।

তিনি সোমবার সকালে নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছেন। ইটের টুকরো ও বালু দিয়ে সড়কের বড় বড় খাদ ও গর্ত গুলো সমান করে চলাচলের উপযোগী করে দিচ্ছেন। সাধারণ শ্রমিকের পাশাপাশি তিনি নিজেই সংস্কার কাজে সহযোগিতা করছেন। নিজস্ব অর্থায়নে এমন মহতি উদ্যোগ নেওয়ায় ইমরান সরদার কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শিপ্রা সরকার জানান সড়কের বেহাল অবস্থার কারণে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছিল। ঘের ব্যবসায়ী সীমান্ত বলেন সড়কের অবস্থা এতটাই খারাপ মৎস্য পরিবহনে কোন যানবাহন যেতে চায় না। এতে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাটি সংস্কার হলে সবচেয়ে বেশি উপকৃত হবে ঘের ব্যবসায়ীরা। মোটরসাইকেল চালক উত্তম মন্ডল বলেন শুকনো মৌসুমে মোটামুটি যাতায়াত করা গেলে ও বর্ষা মৌসুমে দুই কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কার জরুরি হয়ে পড়েছিল। এখন আমরা অনেকটাই সহজ ভাবে যাতায়াত করতে পারবো।

আতিয়ার হাওলাদার বলেন সড়কের দুই প্রান্তের অংশ ভালো কিন্তু মাঝের কিছু অংশের অবস্থা খুবই খারাপ। সংস্কার করার ফলে এখন থেকে ভোগান্তি অনেকটাই কমে আসবে। প্রতিবন্ধী বিকাশ সরকার জানান এর আগে এ ধরনের উদ্যোগ কাউকে নিতে দেখেনি। শুধু সরকারের উপর নির্ভরশীল না হয়ে ব্যক্তিগত ভাবে ও এলাকার মানুষের জন্য কিছু করা যায় যুবদল নেতা ইমরান সরদার সেটা দেখিয়ে দিয়েছেন। এ ধরনের উদ্যোগ কে আমরা সাধুবাদ জানাই। ইমরান সরদার বলেন এটি উপজেলা সদরে যাতায়াতের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সড়ক।

এ সড়ক দিয়ে প্রতিদিন লতা ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করে, পাশাপাশি এখানকার উৎপাদিত মৎস্য পরিবহন ও বাজারজাত করা হয়ে থাকে। উপজেলা সদরের কালীবাড়ি মন্দির হতে লতারহাট পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের মাঝের দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করার ফলে বর্ষা মৌসুমে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।

সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলে ও সংস্কারের কোন উদ্যোগ নাই। এজন্য জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে ব্যক্তিগত ভাবে দুই কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে ও এ ধরনের জনহিতকর কাজ অবহিত থাকবে বলে তরুণ এ যুবনেতা জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৩   ৪১১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ