ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের মাঝে চাল বিতরণ

কলাপাড়ায় ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের মাঝে চাল বিতরণ


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের মাঝে চাল বিতরণ

পটুয়াখালী: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃত মো. আবদুর রশিদ, মো. ইদ্রিস, মো. নজরুল ইসলাম, মো. কালাম এবং নিখোঁজ জেলে মো. গিয়াস উদ্দিনসহ উদ্ধার হওয়া আরও ১৯ জন জেলেকে খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে।

ওই সকল জেলেরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জেলে পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম উপস্থিত থেকে জেলে পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করেন।

গত ১৮ ও ২৬ আগষ্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মো. আবদুর রশিদ, মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মো. ইদ্রিস, লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম, গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের মো. কালাম মারা যায় এবং লক্ষীপুর জেলার কমলনগর গ্রামের জেলে মো. গিয়াস উদ্দিন নিখোঁজ হয়। এ ছাড়া বাকি ১৯ জনকে অপর মাছধরা ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৫৬   ৩৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ