ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে কৃষকরা পেলো মাসকলাই বীজ ও রাসায়নিক সার

কালীগঞ্জে কৃষকরা পেলো মাসকলাই বীজ ও রাসায়নিক সার


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে কৃষকরা পেলো মাসকলাই বীজ ও রাসায়নিক সার

গাজীপুর: কালীগঞ্জ উপজেলার ১০০ জন কৃষক-কৃষাণী পেলেন বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার। ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম কৃষকদের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের বীজ ও রাসায়নিক সার দেয়া হয়। প্রত্যেক কৃষক ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার পেয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের ও একটি পৌরসভার সর্বমোট ১০০ জন কৃষক-কৃষাণীদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, সহকারী কৃষি অফিসার হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আক্তারুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪২:৩৩   ৩১৪ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ