ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর: কাউখালীতে মাদকদ্রব্য সহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কাউখালী থানার এসআই আতিউর রহমান ও এস আই রাকিব হাসানের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর গ্রামের খলিল হাওলাদারের নতুন ভবনের সামনের ফাঁকা স্থান থেকে শংকরপুর গ্রামের মহারাজ তালুকদারের ছেলে জোবায়ের আহমেদ (২২)ও একই এলাকার জাকির তালুকদারের ছেলে রাকিব তালুকদার (২৩) কে মাদকদ্রব্য সহ গ্রেফতার করে।

এ সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা। পুলিশ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া এলাকার যুবসমাজ ও স্কুল কলেজগামী ছেলেদেরকে বিপথগামী করিয়া তোলা সহ এলাকার পরিবেশ নষ্ট করে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর কোর্টে আসামিদের প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৪   ৬৮৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ