ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভুয়া ফেসবুক আইডি থেকে বিএনপি নেতাদের কটাক্ষ ও বিভ্রান্তের অভিযোগ

ভুয়া ফেসবুক আইডি থেকে বিএনপি নেতাদের কটাক্ষ ও বিভ্রান্তের অভিযোগ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


ভুয়া ফেসবুক আইডি থেকে বিএনপি নেতাদের কটাক্ষ ও বিভ্রান্তের অভিযোগ

খুলনা: নির্বাচন যত এগিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রবণতা তত বাড়ছে। এদের আসলে কারা জানিনা। তবে যেকোন উপায়ে হোক এদের প্রতিহত করতে হবে। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি ” খুলনা বিএনপি ” নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে বিএনপির জেলা, উপজেলা ও জাতীয় নেতৃবৃন্দ কে জড়িয়ে কটাক্ষ ও বিভ্রান্তিকর পোস্ট দিয়ে দলীয় নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলনে এমন আহবান জানান ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি, পাইকগাছা কয়রা নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম রফিক। তিনি কপিলমুনির কাছিমুছাস্থ নিজ বাসভবনে জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কমবেশি ভূমিকা রয়েছে। এজন্য কাউকে খাটো কিংবা ছোট করা যাবে। প্রত্যেকের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ থাকতে হবে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক এর উল্টো টা। কিছু কতিপয় দুষ্কৃতকারী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দলীয় শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরা কাউকে প্রশংসা আবার কাউকে কটাক্ষ করছে। এরা আসলেই সকলের জন্য ক্ষতিকর।

তিনি বলেন আমি খুলনা-৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থী। তার মানে এই নয় কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। আমরা সবাই বিএনপির লোক, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই আমরা নির্বাচন করবো। সেক্ষেত্রে বহিরাগত কাউকে সমর্থন করা হবে না হুশিয়ারী দিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে অপপ্রচার করতে না পারে এ ব্যাপারে আমাদের সবাই কে সতর্ক থাকতে হবে।

এ ব্যাপারে তিনি থানায় জিডি করা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বলেন আমি অতীতের ন্যায় ভবিষ্যতে ও নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার উন্নয়ন এবং এখানকার মানুষের কল্যাণে কাজ করে যাবো। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন এডভোকেট দীপঙ্কর কুমার সাহা ও এড সরোয়ার মাহবুব সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:১৩   ১৬৫ বার পঠিত  |               







খুলনা থেকে আরও...


সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার, অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার
উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ
ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার
ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননের দায়ে যুবকের কারাদণ্ড ‎
ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেফতার ৬



আর্কাইভ