ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা

কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা

গাজীপুর: কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় বয়স্কর মুসল্লিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ পৌর ১ নম্বর ওয়ার্ড দুর্বাটি এলাকায় ৮ জন বয়স্করদের নগদ ৫ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিমাসে তাদের ৫ শত টাকা করে দেয়া হবে। ফাউন্ডেশনের পরিচালক ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাউছার আহম্মেদ কাজল স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে আর্থিক সহায়তার মাধ্যমে এর কার্যক্রম শুরু করেন।
এই সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক কাজী, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম কাজল, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার ইসমাইল হোসেন মাঝি, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতা বদরুউল আলম, বিএনপির নেতা আমজাদ হোসেন, রতন মিয়া, ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক মো.আনাস বিন হোসাইন প্রমুখ।
ফাউন্ডেশনের পরিচালক কাউছার আহম্মেদ কাজল বলেন, বয়স্কর মানুষেরা সমাজে অবহেলিত। এই বয়সে তাদের পরিবারের অনেকে খোঁজখবর রাখেন না। পাশাপাশি সমাজের মানুষও তাদের তেমন সাহায্য সহযোগিতা করেন না। আমার বাবা এই পৃথিবী থেকে চলে গেছেন। আমার বাবা বেঁচে থাকলে আমি তো বাবার হাত খরচের জন্য অর্থ দিতাম।

আমি মনে করি এই বয়স্কর মানুষগুলো আমার আপনজন। তাই আমি তাদের প্রতিমাসে আর্থিক সহায়তা করার জন্য এই ফাউন্ডেশন গড়ে তুলেছি। সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ তারাও যেন এলাকার বয়স্কর মানুষদের পাশে দাঁড়ান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:৫১   ১৬৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ