ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি জনমনে আশা জাগিয়েছে : মোতাহার হোসেন তালুকদার

বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি জনমনে আশা জাগিয়েছে : মোতাহার হোসেন তালুকদার


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫


 বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি জনমনে আশা জাগিয়েছে : মোতাহার হোসেন তালুকদার

ময়মনসিংহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে বিএনপির নেতাকর্মীরা। এর অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম-আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং ফুলপুর-তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর বাজারে সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ কালে বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে,গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সুসংহত হবে এবং জনগণ তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে”। তিনি আরও বলেন,বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি জনমনে আশা জাগিয়েছে।
এ সময় স্থানীয় তারাকান্দা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার বাদশা, যুগ্ম আহবায়ক ইবনে কাশেম মাষ্টার ও খায়রুল ইসলামসহ বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে জনসাধারণকে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:১৭:৩৭   ২৮৬ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ