ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন

কলমাকান্দায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫


কলমাকান্দায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন

নেত্রকোনা: কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, আলোচনা সভা, র‍্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আহলে সুন্নাত ওয়াল জামাত কলমাকান্দা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা শাখার মাওলানা আনোয়ার হোসাইন আন- নাজিরি।

সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মো. আনোয়ারুল ইসলাম পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও প্রধান আলোচক ছিলেন ইসলাহুল মোমিনীন দরবার শরীফ মাদ্রাসার পরিচালক মুফতি ওয়াসমান হারুনী এবং বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া। স্বাগত বক্তব্য দেন সৈয়দ শামীম কাদরী।

এছাড়াও বক্তব্য দেন মাওলানা মাহফুজ হাসান মাহী, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আলতাব হোসেন, সৈয়দ আব্দুল মান্নান চিশতী, মাওলানা জামাল উদ্দিন, হাফেজ মাহবুব আলম ও মুফতি আব্দুর রহমান ও মাওলানা এম. এ হাসেম খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন। তাঁর জীবনাদর্শ অনুসরণই পারে দুনিয়া ও আখিরাতে মুক্তি এনে দিতে। তাই মুসলমানদের জীবনাচরণে রাসূল (সা.) এর সুন্নাহ ও আদর্শ বাস্তবায়ন করতে হবে।

আলোচনা সভা শেষে মহানবী (সা.) এর জীবনীভিত্তিক দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩০:০২   ৯৫৯ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ