ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে খাবারে বিষ প্রয়োগে হাঁস নিধন

নাসিরনগরে খাবারে বিষ প্রয়োগে হাঁস নিধন


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে খাবারে বিষ প্রয়োগে হাঁস নিধন

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামে খাবারে বিষ প্রয়োগে ২ হাজার ৫০০ শত হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের হাঁস খামারি মোঃ সামছু মিযার.(৪৫ )খামারে খাবারে বিষ মিশিয়ে ২৫০০টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ও সংবাদ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খামারটি তাঁর বাড়ি থেকে প্রায় আধা কি.মি. দুরে স্কুল পাড়ার কবরস্থানের পাশের মাঠে।

অভিযোগে জানা যায়, পূর্ব সূত্রতার জেরে শনিবার ১২ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকার সময় পরিকল্পিত ভাবে খামারে ঢুকে হাঁসের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাঁস খামারি তাদের চিনে ফেলে। এর মধ্যে বিষ মেশানো পানি ও ধান খেয়ে খামারে থাকা হাসগুলোর মধ্যে ২৫০০ হাঁস মারা যায়। এতে খামারির প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি সামসু মিয়া।

এব্যাপারে অভিযোগকারী সামছু মিয়া বলেন, ‘আমি এই হাঁসের খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকি। ২০/২৫ বছর যাবৎ আমি হাঁস পালনের সাথে জড়িত।বিষ দিয়ে আমার হাঁসগুলে মেরে ফেলায় আমি নিঃস্ব হয়ে গেলাম।’ প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করেন সামসু মিয়া।

এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তানভীর আহমেদ বলেন, ‘ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । মামলা প্রক্রিয়াধীন, মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৭:০২   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ