ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নাসিরনগরে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা

নাসিরনগরে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়ীয়া:খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন”এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা খেলাফত মজলিস আয়োজনে উপজেলার ১৩টি ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সারা দেশে ইসলামি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম বাড়িয়ে নিতে এরই অংশ হিসেবে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) নাসিরনগরে খেলাফত মজলিসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মতবিনিময় সবার আয়োজন করে খেলাফত মজলিস।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপসছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসন (নাসিরনগর) খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আল্লামা মুফতি ছাহেব আলী রহ. এর সুযোগ‍্য সন্তান ও খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহিদ উল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে ইসলামী রাজনীতির মৌলিক দর্শন,সমসাময়িক সমাজে ইসলামি আদর্শ বাস্তবায়নের গুরুত্ব এবং জনসম্পৃক্ত রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে গভীর আলোকপাত করেন। তিনি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা ও শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আজ শনিবার সকালে খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবদুল লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাওলানা ইয়াসিন আহমেদ নোমানী,সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল ফজল ভূইয়া,উপজেলা খেলাফত মজলিসের প্রধান উপদেষ্টা মো: নজরুল ইসলাম ভূইয়া ও জেলা সমাজ কল‍্যান সম্পাদক মাওলানা নাইম উদ্দিন খান ।
মতবিনিময় উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা আবুল কালাম আফসারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, মাওলানা আবদুল মোছাব্বির, মাওলানা মেরাজ মিয়া, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ বাইজিত আহমেদ পাঠান,মাওলানা সফিকুল ইসলামসহ খেলাফত মজলিস উপজেলা,ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিসের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

উপজেলা খেলাফত মজলিসের প্রধান উপদেষ্টা মো: নজরুল ইসলাম ভূইঁয়াকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরানুর রশীদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৮:০৩   ৪১৫ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ