ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে এম এ হান্নান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

নাসিরনগরে এম এ হান্নান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে এম এ হান্নান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

ব্রাহ্মণবাড়ীয়া: “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এম এ হান্নান ফুটবল টুনামেণ্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নাসির নগর উপজেলার নুরপুর, ব্রাহ্মনশাসন, চটিপাড়া, পাঠনিশা গ্রামবাসীর উদ্যোগে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এম এ হান্নান ফুটবল টুনামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নুরপুর এন বি সি পি ফুটবল একাদশ বনাম চৈয়ারকুড়ি মোজাহিদ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় চৈয়ারকুড়ি মোজাহিদ ফুটবল একাদশ ১-০ গোলে নুরপুর এন বি সি পি ফুটবল একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
এম এ হান্নান ফুটবল টুনামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মনু মিয়া সর্দারের সভাপতিত্বে ও টুনামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আকবর হোসেন শ্যামলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুটবল টুনামেন্ট আযোজনের কর্নধার উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মন বাড়ীয়া - ১ আসনে (নাসির নগর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি র দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা এম এ হান্নান।
প্রধান অতিথি এম এ হান্নান তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে থাকার জন্য আহবান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাতলপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আইয়ুব খান, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ আব্বাস আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়া, এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ফুটবল টুনামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আগত হাজার হাজার ক্রীড়াপ্রেমী

দর্শকদের সরব উপস্থিতি টুনামেন্টটিকে উৎসব মুখর পরিবেশে পরিণত করেছে। এদিকে খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। অনেক দর্শক মাঠে জায়গা না পেয়ে বিদ্যালয় ভবন ও আশেপাশে বাড়ীর ছাদে ও গাছে উঠে খেলা উপভোগ করে।
ফুটবল টুনামেন্ট দেখতে আসা বৃদ্ধ জমির হোসেন বলেন, আমার বয়স ৭৫ বছর। আমার জীবনে বিভিন্ন স্থানে খেলা দেখছি কিন্তু এতো মানুষ কোথাও দেখেনি। এ বিষয়ে টুনামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আকবর হোসেন শ্যামল জানান, এই খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ধরনের ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটে নি, আমরা আগামীতে আবারো এধরণের খেলার আয়োজন করবো ইনশাআল্লাহ।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি এম এ হান্নান। বিজয়ী দলকে মোটরসাইকেল ও পরাজিত দলকে একটি ফ্রিজ পুরষ্কার দেয়া হয়।
খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শেখ সোহরাব জালালী, সহকারী রেফারি হাসিম ভূঁইয়া ও রাব্বি। চতুর্থ রেফারি ছিলেন মোঃ জাহাঙ্গীর, ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মনির হোসেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:০০:৩০   ১৪৪ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


দোহাজারী হাসপাতালে রেবিস ভ্যাকসিন সংকট
আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান
নবীনগরে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
সভাপতি আনোয়ার ও সম্পাদক আফছার হাতিয়ায় সেন্টারবাজার বনিকি সমিতির নির্বাচন সম্পন্ন
দেড় মাস বষয়সে হামে কেড়ে নিল মিশকাতকের প্রান



আর্কাইভ