ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন

মহম্মদপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


মহম্মদপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন

মাগুরা: মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একাধিক ছাত্রীর সাথে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী সোমবার দুপুরে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি চরপাচুড়িয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে ফের সমাবেত হয়। বক্তব্য রাখেন শাহীনুর রহমান, মো. কাউসার মিয়া, স্কুল ছাত্রী তানজুম এবং সহকারি শিক্ষিকা ফারহানা লিপা।
জানা যায়, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে পঞ্চম শ্রেণীর একাধিক শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ এবং তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তাদের যৌন নীপিড়ন করতেন। এ সংক্রান্ত বিষয়ে গত ৯ সেপ্টেম্বর শিক্ষক কর্তৃক নীপিড়নের শিকার ৫ শিক্ষার্থী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর দিয়ে কোন প্রতিকার না পেলে বিষটি পরিবারের অভিভাবকদের অবহিত করলে সোমবার দুপুরে গ্রামবাসী একত্রিত হয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে। পরে তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ইউএনও এবং শিক্ষা কর্মকর্তা বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।
অভিযুক্ত সহকারি শিক্ষক আব্দুল হান্নান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। স্থানীয় সজীব বিশ্বাস বলেন, ওই শিক্ষকের স্বভাব চরিত্র আগে থেকেইে খারাপ। এ রকম সমস্যার কারণে আগের স্কুল থেকে তাকে বদলি করে এই স্কুলে পাঠানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান বলেন, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সাথে একজন শিক্ষকের এ রকম আচরণ অত্যন্ত দু:খজনক। আমি নিজেও মানববন্ধনে অংশ নিয়েছি।

এবং ওই শিক্ষকের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবি করছি। উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে। ইউএনও শাহীনুর আক্তার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য তিন সদস্যেও কমিটি করা হয়েছে। তদন্ত শেষ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৩   ২৯৭ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ