ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ সভা

ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫


ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ সভা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় টাইফয়েড টিকা দান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা উপজেলা পরিষদ হল রুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে Gavl path unicep world health organlzation bangladesh এর সহযোগিতায় ভেড়ামারা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়।
এই উদ্বুদ্ধ করণ সভায় ভেড়ামারা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, প্রাইমারি বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক ও মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার তিনি বলেন, আগামী ১২ ই অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত টাইফয়েড এর টিকা দেওয়া হবে।মাধ্যমিক স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক ও ইমামদের নিয়ে টাইফয়েড টিকাদান সম্বন্ধে ধারণা ও উদ্বুদ্ধকরন সভার করার কারণ একটাই সেটা হচ্ছে সারা বাংলাদেশে এই প্রথম সরকারিভাবে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ থেকে ১৫ বছর ছেলে মেয়েদের টাইফয়েড এর টিকা দেয়া হবে।

ভেড়ামারা উপজেলা মোট ৫৩ হাজার ৪ শত ৮০ জনকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এর মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিন্ডারগার্ডেন স্কুল, মাদ্রাসার ছাত্র পাবে-১৫৭৯৫ জন। ছাত্রী পাবে-১৬৯৩৩ জন।কমিউনিটি ক্লিনিক থেকে দেওয়া হবে -২০৩২০ জনকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।

তিনি আরো বলেন, এই টিকা নেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে এবং পেপার পত্রিকা মাইকিং এর মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে হবে। করোনা ভ্যাকসিন টিকার কার্ড যেমন গুরুত্বপূর্ণ করেছে। এরূপ এই টাইফয়েড টিকার কার্ড গুরুত্ব বহন করবে। এই টাইফয়েড টিকাদান কর্মসূচি আগামী ১২ ই অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত টাইফয়েড এর টিকা দেওয়া হবে।

অনুষ্ঠানের সভাপতি করেন ডাক্তার মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার মো: লতিফুল কবির মেডিকেল অফিসার ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার মোঃ আসিফ সিদ্দিকী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তালুকদার, অফিসার, জালাল উদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এমদাদুল হক বিশ্বাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আলপনা রানী বিশ্বাস। সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:০২   ২১৮ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ