ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

হাতিয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নোয়াখালী: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে হাতিয়া উপজেলা পরিষদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাতিয়া নৌ বাহিনীর প্রতিনিধি লেঃ কর্নেল পাভেল, হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার আকতার হোসেন, উপজেলা প্রকৌশলী সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা সুকুরায় বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা সূভাষ পাল, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম, সিনিয়র সাংবাদিক ইফতেখার হোসেন তুহিন,হাতিয়া থানা প্রতিনি এস আই মুকুল আহমদ।
সভাতে আগত হাতিয়ায় ৩৩টি পূজা মন্ডপের স্থানীয় সভাপতি ও সেক্রেটারী সহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা ও পৌরসভা শাখার সভাপতি সেক্রেটারীরা তাদের স্ব স্ব মন্ডপের প্রয়োজনীয় দিকগুলো আলোকপাত করেন। এতে বিএনপি জামায়াত ও এনসিপি’র রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধি ও হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বিভিন্ন সমস্যা ও করনীয় দিক নিয়ে বিশদ আলোচনা অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সরকারি ভাবে প্রতিটি মন্ডপের জন্য পাঁচশত কেজি চাউল দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবী দল গঠন করে দায়িত্ব পালন করতে হবে, বিশেষ করে রাতের বেলায় কমপক্ষে ৫ সদস্যের একটি টহল টিম গঠন করতে হবে।

সিসি ক্যামেরা চালু করতে হবে। সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে এগিয়ে এসে পূজার আয়োজন সফল করার আহবান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৪:১৫   ৩৮১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ