ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » অবশেষে ৩৬ বছর পর সমাজে ফিরে গেলো ধনঞ্জয় দম্পতি

অবশেষে ৩৬ বছর পর সমাজে ফিরে গেলো ধনঞ্জয় দম্পতি


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫


অবশেষে ৩৬ বছর পর সমাজে ফিরে গেলো ধনঞ্জয় দম্পতি

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর পৌরএলাকার ভোলাচং গ্রামের দাসপাড়ার ধনঞ্জয় দম্পতিকে ‘৩৬ বছর পর সমাজে ফিরিয়ে আনা হয়েছে। সমকালসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া খবরটি ভাইরাল হলে প্রশাসনের চাপে অবশেষে সমাজপতিরা এই দম্পতিকে সমাজে ফিরিয়ে আনতে বাধ্য হলেন।

সমাজপতিরা এই দম্পতিকে ৩৬ ধরে একঘরে করে রেখেছিল। তার অপরাধ ‘ আশির দশকের মাঝামাঝি তার প্রথম স্ত্রী বিহঙ্গী রানী দাস এক কন্যা সন্তান নিয়ে চলে যাওয়ার পরে তিনি প্রতিবেশী শ্রীমতি রানী দাসের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং শ্রীমতি রানী তখন তিন ছেলে ও এক মেয়ের মা এবং অনিল চন্দ্র দাসের স্ত্রী। ১৯৮৯ সালে তিনি স্বামী ও সন্তানদের ছেড়ে ধনঞ্জয়কে বিয়ে করেন।

বৃহস্পতিবার ভোলাচং দাসপাড়ার হিন্দু কমিউনিটির সভাপতি সুভাষ চন্দ্র দাস পাড়ায় মিটিং শেষে ধনঞ্জয়কে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর সাথে দেখা করে সমাজে তাকে ফিরিয়ে আনার বিষয়টি অবগত করান।
সুভাষ সাহা বলেন,এসিল্যান্ড স্যার আমাকে নির্দেশ দিয়েছিলেন বিষয়টি সমাধানের তাই তার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে সমাজে তাদের ফিরে আনা হয়েছে।

ধনঞ্জয় দাস সমাজপতিদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের এখন আর সমস্যা নাই।আমাদের কে দাসপাড়ায় আগের মত সমাজে ফিরিয়ে নেওয়ার জন্য এসিল্যান্ড স্যারসহ সুভাষ সাহাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নবীনগর সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর বলেন, ঘটনাটি মিডিয়ায় প্রকাশের পর জেলা প্রশাসক স্যার বিষয়টি তাৎক্ষণিক দ্রুত সমাধানের নির্দেশ দেন।আমি তাৎক্ষণিক সুভাষ সাহাকে সমাধানের নির্দেশ দেই। সাথে সাথেই তারা এটি সমাধান করে আমাকে অবগত করায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:২৬   ৩৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ