ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে চলাচলের পথ জুড়ে সীমনা প্রাচীর নির্মান

দুমকিতে চলাচলের পথ জুড়ে সীমনা প্রাচীর নির্মান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫


দুমকিতে চলাচলের পথ জুড়ে সীমনা প্রাচীর নির্মান

পটুয়াখালী: দুমকিতে চলাচলের রাস্তা কেটে বাউন্ডারি ওয়াল নির্মানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একতা সড়কে জনসাধারণের চলাচলের রাস্তা কেটে সীমানাপ্রচীর নির্মানের এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গত ১৭ই সেপ্টেম্বর এলাকাবাসীর পক্ষে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ রুহুল আমিন হাওলাদারগং।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বগা বাউফল মহাসড়কের শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একতা সড়কের এলজিইডির আইডি ভুক্ত রাস্তাটির শেষপ্রান্তে কিছু অংশ সরু থাকায় জরুরী মুহুর্তে ফায়ারসার্ভিস ও এ্যাম্বুলেন্স যাতায়াতের সুবিধার্থে ২০২০ সালের ২১শে ডিসেম্বর স্থানীয় ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সমন্বয়ে রাস্তাটি ৮ ফুট প্রশস্থ করনের নিমিত্তে সালিশ মিমাংসার মাধ্যমে একটি রোয়েদাদ নামা হয়।

কিন্ত উক্ত রোয়েদাদ নামা অমান্য করে জনৈক আবুল হোসেন ও আলম খান প্রভাব খাটিয়ে রাস্তার মাঝখানে সীমানাপ্রচীর নির্মানের পায়তারা চালাচ্ছেন যা সরেজমিনে পরিদর্শনে সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জনসাধারনের চলাচলের সুবিধার্থে ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
স্থানীয় বাসিন্দা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, জনচলাচলের সুবিধার কথা চিন্তা করে ২০২০ সালে রাস্তাটি ৮ফুট প্রশস্থ করার জন্য সালিশ বৈঠকে মিমাংসা হয়।সম্প্রতি তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে জামায়াতের প্রভাব খাটিয়ে রাস্তা কেটে সীমানাপ্রচীর নির্মানের পায়তারা চালাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন আতিক বলেন, তার নিজস্ব জমির মধ্যেই তিনি সীমানা প্রাচীর নির্মান করছেন, প্রশ্বস্তকরনের বাকী ২ ফুট রাস্তা অভিযোগকারী রুহুল আমিনের সীমানার মধ্যে আছে।
এ বিষয়ে জানতে চাইলে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক বলেন, সীমানা প্রাচীর নির্মান কাজ আপাতত বন্ধ করা হয়েছে। উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ারকে ঐ জমির কাগজপত্র যাচাই করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে, যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৫০   ২৪৯ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ