ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় দোকানে যুবদল নেতার হামলা

পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় দোকানে যুবদল নেতার হামলা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫


পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় দোকানে যুবদল নেতার হামলা

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও যুবদল নেতা রিপন চন্দ্র দাস। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিপন চন্দ্র দাস হাতিয়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ফুটেজে দেখা যায়, হঠাৎ রিপন চন্দ্র দাস দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করেন। এসময় দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তার দিকেও বারবার তেড়ে আসেন রিপন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।
রিপন চন্দ্র দাস হাতিয়ার চরইশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষিদিয়া গ্রামের দিলীপ চন্দ্র দাসের ছেলে। তিনি পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ছাড়াও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক।
হামলার শিকার শিপন চন্দ্র দাস বলেন, “আমাদের এলাকায় ব্রজবাসী চৌকিদার বাড়িতে দুর্গাপূজা হয়। পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় রিপন আমার ওপর হামলা করে। পরে বিচার চাইলে আবারও মারধরের হুমকি দেয়। সে দলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।”
দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বলেন, রিপন হঠাৎ দোকানে ঢুকে শিপনকে মারধর করে। আমি বাধা দিলে আমাকেও মারার চেষ্টা করে এবং বিদ্যুতের মিটার কেটে দেওয়া ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
অভিযোগের বিষয়ে রিপন চন্দ্র দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৪৪   ২০২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ